নোটিশ :
অনার্স কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি: অনার্স কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি জন্য প্রয়োজনীয় কাগজ পত্রের বিবরণ: অনার্স কোর্সে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে বেতন পরিশোধ করার নোটিশ: **অনার্স কোর্সে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে বেতন পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো: পেমেন্ট করার পদ্ধতি: Student Id ঘরে লিখতে হবে Application ID যেমন: 7030959; EIIN No/Sheba institute ID ঘরে লিখতে হবে 1000195 লিখে SEARCH বাটনে ক্লিক পেমেন্ট করতে হবে। ছাত্র-ছাত্রীদের তালিকা নিচে দেওয়া হলো নির্বাচনী পরীক্ষা-২০২৬ খ্রি. ফলাফল প্রকাশ করা হলো: নোটিশ কর্নারে দেওয়া আছে ডিগ্রী (পাস) কোর্সের ক্লাশ রুটিন-২০২৩ অনার্স (সম্মান) কোর্সে ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি এইচএসসি পরীক্ষা-২০২৩ সালের ফলাফল বিবরণী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ফলাফলের তালিকা বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে হাজী মিছির আলী ডিগ্রী কলেজে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।
সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে হাজী মিছির আলী ডিগ্রী কলেজে  একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে  শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানেরর এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ লাভ করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন।  যে জাতি, যে দেশ যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ  তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরিতে এ ওয়েব সাইটটি অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করবে।

ফতুল্লা  থানার  অত্যন্ত সম্ভাবনাময় একটি থানা হওয়া স্বত্বেও উচ্চ শিক্ষায় পিছিয়ে ছিল দীর্ঘদিন। সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা  ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে ও  নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ‘‘ হাজী মিছির আলী ডিগ্রী কলেজ’’ টি। বিশিষ্ট  দানবীর ও শিক্ষানুরাগী হাজী আমির আলী এককভাবে জমি দান করে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করে  আমাদেরকে করেছেন চির ঋণী।

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ  ব্যক্তিবর্গ, গর্ভনিংবডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি  শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম  হয়েছে।  প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশ একাডেমিক ভবন, বাউন্ডারী ওয়াল এবং পড়া-লেখার একটি শান্ত ও নিরাপদ পরিবেশ বিদ্যমান।  আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায়  প্রতিষ্ঠানটির শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি করতে সক্ষম হবো।

শুভেচ্ছান্তে

 

আলহাজ্ব মোঃ আবু তাহের

সভাপতি

হাজী মিছির আলী কলেজ